নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষানীতির অধীনে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র - ছাত্রীদের পরীক্ষা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। পরীক্ষার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসন থেকে নিরাপত্তা ও যানবাহনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্রের খবর, ২০২৪ সাল থেকে শিক্ষা নীতিতে বদল এসেছে রাজ্যে। নতুন নীতিমালায় পাল্টেছে পরীক্ষা পদ্ধতিও। ইতিমধ্যেই সেই নিয়মে স্কুলগুলিতে শুরু হয়েছে পঠন-পাঠন। এবার প্রথমবারের মতো সেই নতুন নিয়মে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের পাশাপশি জেলাগুলিতেও পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হবে একাদশ শ্রেণি নিয়ে এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টার দ্বাদশ শ্রেণি নিয়ে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক। সোমবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা।
জলপাইগুড়ি জেলায় মোট ৭৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। জলপাইগুড়িতে মোট ১৪ হাজার ৯৩০ জন পরীক্ষার্থী বসবেন এই পরীক্ষায়। এর মধ্যে ৬ হাজার ৩৯৫ জন ছাত্র ও ৮ হাজার ৫৩৫ জন ছাত্রী অংশ নেবেন। পরীক্ষা চলবে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
পরীক্ষার আগে জেলার যুগ্ম কনভেনার ভৌরব বর্মন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'মাধ্যমিকে যেমন অন্য বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হতো এক্ষেত্রেও একই ব্যাপার। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে সবরকম ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য যথেষ্ট তৎপর।'
তিনি আরও বলেন, ' এইবারের পরীক্ষা যেহেতু OMR শিটে হবে তাই পরীক্ষার্থীদের খুবই সাবধানতার সঙ্গে সেটা ফিল আপ করতে হবে। পরীক্ষার সময় যানজট মুক্ত রাখতে পুলিশ প্রশাসন ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তাই নিশ্চিন্তে পরীক্ষা দিলে অবশ্যই সফলতা আসবে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের