নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - তাপমাত্রা কমছে। নভেম্বরের শেষের দিকে শীতের হাওয়া বেশ ভালই বইতে শুরু করেছ। উত্তরবঙ্গের আবহাওয়া বেশ মনোরম। শীত পড়েছে বললেই চলে। সকালের দিকে তো ভালই হাওয়া বইছে। শীতের পোশাক নামানো শুরু করে দিয়েছে সকলেই। ঠিক তেমনই শিলিগুড়ির বিধান মার্কেটে বেড়েছে গরম পোশাকের চাহিদা।
রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমছে। বাইরে বেরোলেই গরম জামা পড়তে হচ্ছে। অনেকের আবার গরম জামা পুরোনো হয়ে গেছে। নতুন পোশাক কিনতেই হবে। তবে হঠাৎই তাপমাত্রা নেমে যাওয়ায় মার্কেটে ছুটছে সাধারণ মানুষ সহ অনেকেই। ইতিমধ্যেই বিধান মার্কেটে গরম পোশাক এসে গেছে।
বাচ্চাদের সোয়েটার , মাফলার , বড়দের সোয়েটার , জ্যাকেট , মাফলার সবই চলে এসেছে বিধান মার্কেটে। অনেকেই ইতিমধ্যে কেনাকাটা শুরু করে দিয়েছে। সামনেই পিকনিকের মরশুম শুরু হচ্ছে। তাই সেই দিনগুলোর উদ্দেশ্যে ভাল জামা প্যান্ট কেনাও শুরু করেছে। বিক্রির পরিমাণ যে খুব কম তাও নয় , আবার খুব যে হচ্ছে তেমনও নয়। তবে শীতের পোশাকের চাহিদা যে বেড়েছে তা ভালই বোঝা যাচ্ছে।

টিভি ১৯ এর ক্যামেরার সামনে এক ব্যবসায়ী জানিয়েছেন , "বছরের সবচেয়ে সুন্দর আবহাওয়া এইসময়। সকালের দিকে হালকা ঠান্ডা লাগছে ঠিকই। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভীষণই মনোরম পরিবেশ। রোদটা দারুণ লাগছে। আবার সন্ধ্যের দিকে ঠান্ডা নামছে। তাছাড়াও , এইসময় পিকনিক , মেলা এইসমস্ত উৎসব থাকে। তাই এই সময়টা সবচেয়ে ভাল। কারণ , খুব বেশি ঠান্ডাও নেই। আবার খুব গরমও নেই।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের