নিজস্ব প্রতিনিধি , হুগলী - স্বাধীনতার ইতিহাস বহন করে চলা কানাইলাল বিদ্যামন্দির আজ দাঁড়িয়ে আছে ভগ্নদশায়। যে বিদ্যাপীঠে বিপ্লবী কানাইলাল দত্ত পড়াশোনা করেছিলেন , আজ সেই প্রতিষ্ঠানই অবহেলার অন্ধকারে হারাচ্ছে তার ঐতিহ্য। সরিষাপাড়ায় তার মামার বাড়ির এক জীর্ণ ঘরে রাখা মূর্তি পর্যন্ত ঢেকে আছে বিজ্ঞাপনের ব্যানারে। যেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা , সেখানে দাঁড়িয়েছে অবহেলার চিহ্ন।
স্থানীয় সূত্রের খবর , বিদ্যাপীঠে বিপ্লবী কানাইলাল পড়াশোনা করেছিলেন , বিপ্লবী মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন , সেই কানাইলাল বিদ্যামন্দির আজ ভগ্নদশায়। স্কুলের ছাদ ভেঙে জল পড়ছে , জানলা দরজা নষ্ট হয়ে গেছে , আগাছায় ঢেকে গেছে পুরো প্রাঙ্গণ। বহু ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ছাত্রছাত্রীদের সুরক্ষার প্রশ্নও উঠছে , কারণ দোতলার অংশ একেবারেই অযোগ্য হয়ে পড়েছে পড়াশোনার জন্য। যদিও স্কুলটি হেরিটেজ হিসেবে ঘোষিত , তবুও সংস্কারের উদ্যোগে ঘাটতি রয়েছে।
বিপ্লবী কানাইলাল দত্ত ১৮৮৮ সালের ৩০ আগস্ট ফরাসি চন্দননগরের সরিষাপাড়ায় জন্মগ্রহণ করেন। প্রথমে বোম্বাইয়ে পড়াশোনা শেষে তিনি চন্দননগরে ফিরে ১৯০৪ সালে দুপ্লে কলেজে ভর্তি হন। সেখানেই অধ্যাপক বিপ্লবী চারুচন্দ্র রায়ের কাছ থেকে দীক্ষা নেন। পরবর্তীতে যুগান্তর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে মানিকতলা বোমা মামলায় গ্রেফতার হন। আলিপুর জেলে তিনি দলের নির্দেশে রাজসাক্ষী নরেন গোসাঁইকে হত্যা করেন। ১৯০৮ সালে হাসিমুখে ফাঁসির দড়ি বরণ করেন তিনি।
কানাইলাল বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক জগৎজ্যোতি বিশ্বাস জানান, ১৮৬২ সালে ‘সেন্ট মেরিজ ইনস্টিটিউটশন’ নামে যে বিদ্যালয় প্রতিষ্ঠা হয় , পরবর্তীতে তা দুপ্লে কলেজ নামে পরিচিত হয়। স্বাধীনতার পরে ১৯৪৮ সালে এটি কানাইলালের নামে নামাঙ্কিত হয়। এখনো কানাইলালের চিতাভস্ম সংরক্ষিত আছে বিদ্যালয়ে। সংস্কারে অন্তত ৪ কোটি টাকার প্রয়োজন। অথচ ফরাসি আমলের ঐতিহ্যবাহী এই স্থাপত্য আজ ভেঙে পড়ছে , সংস্কারের জন্য সরকারের আর্থিক সহায়তা ছাড়া পথ নেই।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের