নিজস্ব প্রতিনিধি , বীরভূম - অবশেষে নিজের দেশের মাটিতেই মা হলেন সোনালি খাতুন। অন্যায় অপবাদ, সীমান্তের যন্ত্রণা আর ভিনদেশে বন্দিদশার অন্ধকার পেরিয়ে নতুন জীবনের আলোয় ফিরলেন রামপুরহাটের এই যুবতী। পুত্রসন্তানের জন্মের খবরে তাকে ও সদ্যোজাতকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার এক্স হ্যান্ডলে আবেগঘন বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ' তিনি যে অবিচারের শিকার হয়েছিলেন, তার প্রেক্ষিতে এই আনন্দের মুহূর্ত আরও গভীর হয়ে ওঠে। আগামী ৬ জানুয়ারি আমি বীরভূম সফরে যাচ্ছি। সোনালি ও তার নবজাতককে শুভেচ্ছা জানাতে আমি ব্যক্তিগতভাবে হাসপাতালে যাব।' বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সোনালি খাতুন কাজের সূত্রে দিল্লিতে পরিচারিকার কাজ করতেন। দিল্লিতে থাকলেও তিনি বাংলা ভাষায় কথা বলতেন। সেই কারণেই তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে দিল্লি পুলিশ।
অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করে বিএসএফ। সেখানে অপরাধীর মতো জেলবন্দি অবস্থায় কঠিন সময় কাটাতে হয় সোনালিকে। কিন্তু সমস্ত প্রতিকূলতার মধ্যেও একবারের জন্যও ভেঙে পড়েননি তিনি। নিজের নাগরিকত্ব প্রমাণে লড়াই চালিয়ে গিয়েছেন সোনালি এবং তার পরিবার। এই ঘটনায় প্রথম থেকেই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিক প্রচেষ্টার ফলেই অবশেষে দেশে ফেরার সুযোগ পান সোনালি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের