নিজস্ব প্রতিনিধি , হুগলী - ফের অবলা প্রাণীর উপর নৃশংসতা। চুঁচুড়ায় পাঁচটি পথ কুকুরের কান, লেজ, এমনকি যৌনাঙ্গ পর্যন্ত কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ভয়াবহ ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমীরা।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায়। ওই এলাকার পাঁচটি পথ কুকুরের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। কান, লেজ কেটে দেওয়া ছাড়াও কুকুরগুলির চোখ ও গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চন্দননগরের পশুপ্রেমী সঞ্চিতা পাল। তিনি জানান, 'জানি না মানুষের কী হয়েছে। দিনের পর দিন এই অবেলা জীবগুলোর ওপর অত্যাচার বেড়েই চলেছে। কিছুদিন আগে চন্দননগরেও একটি বাচ্চা কুকুরের চোখে আসিড ঢেলে দিয়েছিল একজন স্থানীয় বাসিন্দা।'
এই ঘটনার তীব্র নিন্দা করে সঞ্চিতা পাল আরও জানান, ' বারবার মানুষকে সচেতন করার পরেও এই ধরনের ঘটনা ঘটছে। আমরা কোনভাবেই এটিকে সমর্থন করি না এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। বর্তমানে কুকুরগুলিকে আমরাই চিকিৎসা করছি।'
অপরদিকে, ময়নাডাঙার চিকিৎসক দম্পতি পিকে ঘোষ ও রিনা ঘোষ দীর্ঘদিন ধরে ওই এলাকার পথ কুকুরদের আশ্রয় ও যত্ন নিয়ে আসছেন। চিকিৎসক পি কে ঘোষ বলেন, 'অনেকদিন ধরেই আমার বাড়িতে অনেকগুলি পথ কুকুর আছে। আমি যেখানে যেখানে চেম্বার করি সেখানেও অনেক কুকুর থাকে। কোন সহৃদয় ব্যক্তি এই ধরনের কাজ করতে পারে না। বর্তমানে আমার চেম্বারে আমি নিজেই ওদের চিকিৎসা করছি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের