নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীপাবলি উপলক্ষে রাজ্য সরকারের তরফে পরিবেশবান্ধব 'সবুজ বাজি' ব্যবহারের নির্দেশিকা জারি হলেও , তা অমান্য করে নদিয়া জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে অবৈধ বাজি ব্যবসা। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে প্রশাসন। তারই অংশ হিসেবে বিশেষ অভিযান চালাল হরিণঘাটা থানার পুলিশ।

সূত্রের খবর , বৃহস্পতিবার রাতে হরিণঘাটা থানার অন্তর্গত বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৫ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি , একজন বাজি কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অমিত শীল। এই ব্যক্তি হরিণঘাটা থানা এলাকার বাসিন্দা। জানা গেছে , তিনি কোনও বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে শব্দবাজির ব্যবসা চালিয়ে আসছিলেন। শুক্রবার ধৃতকে নদীয়া জেলা আদালতে তোলা হলে পুলিশ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে।

প্রসঙ্গত , দীপাবলি উপলক্ষে প্রতি বছর শব্দবাজি সহ নিষিদ্ধ আতশবাজির কারণে পরিবেশ দূষণের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। এই কারণে এবছর রাজ্য সরকার কেবলমাত্র গ্রীন বাজির অনুমতি দিয়েছে। এমনকি যে কেউ নির্দেশিকা অমান্য করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে , এই ধরনের অভিযান আগামী দিনেও জেলাজুড়ে চলবে। এমনকি অবৈধ বাজিকারবারীদের কোনওভাবে রেহাই দেওয়া হবে না।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের