নিজস্ব প্রতিনিধি, মালদহ - সরকারি জায়গায় অবৈধ নির্মাণ। সেই অবৈধ নির্মাণের প্রতিবাদ করেন এক আইনজীবী তরুণী। এর জেরে বেজায় চটেছেন জমি মাফিয়ারা। প্রতিবাদী আইনজীবী তরুণীর পরিবারকে সেচের জল থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে মালদহে। জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তরুণী। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মালদহের ভাবুক এলাকায়। দীর্ঘদিন ধরে একটি সরকারি জায়গা জায়গা পড়েছিল। তা নজরে আসে জমি মাফিয়াদের। এরপরই রাতারাতি অবৈধভাবে নির্মাণ কার্য শুরু করে দেওয়া হয়। অবৈধ নির্মাণের প্রতিবাদ করেন হেমা সরকার নামের এক আইনজীবী তরুণী। বর্তমানে মালদহ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কর্মরত তিনি। ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব দফতরে অভিযোগ দায়ের করেন হেমা।
গোটা পরিস্থিতি খতিয়ে দেখে অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দেন ভূমি দফতরের আধিকারিকরা। এরপরই আইনজীবী তরুণীর পরিবারকে কৃষিকাজের সেচের জল থেকে বঞ্চিত করেন গ্রামের এক শ্রেণীর জমি মাফিয়ারা। এই নিয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন হেমা সরকার। এই নিয়ে বিজেপির অভিযোগ এই জমি মাফিয়াদের মদত দিচ্ছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, ওই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের