নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের শুরু হতে চলেছে বারাসাত মেট্রো রেলের কাজ। বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি সাংবাদিক বৈঠক করে এমনই আশার খবর শুনিয়েছেন আজ। পরবর্তী ২০৩০ এর মধ্যে মেট্রো রেলের কাজ সম্পন্ন করতে তৎপর সরকার।
বুধবার বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি বলেন, 'মেট্রোরেল কর্তৃপক্ষ বারাসাত পৌরসভাকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন তারা বারাসাত সংলগ্ন পাঁচটি এলাকায় টপোগ্রাফিক্যাল সার্ভে সহ জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চান। এই পরীক্ষার মাধ্যমে মেট্রো রেল যেখান থেকে যাবে সেখানকার মাটি তার জন্য উপযুক্ত কিনা তা ধরা পড়বে।'
বারাসাত এলাকার মাটির নিচের সুরঙ্গ পথ দিয়ে স্টারমল, কাটাখাল, মধ্যমগ্রাম, গঙ্গানগর বাদুরোড কাছারি ময়দান ও সুরি পুকুরের নিচ দিয়ে যাবে এই মেট্রো রেলটি। সেই কারণেই মেট্রো কর্তৃপক্ষ স্টারমল, কেএমসি রোড, বর্ণালী সংঘ ইত্যাদি এলাকায় সয়েল টেস্টিং করতে তৎপর।
প্রসঙ্গত , তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলটি পাস করিয়েছিলেন। তখন বারাসাত থেকে নোয়া পাড়া পর্যন্ত মেট্রোরেল নির্মাণের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা দু'ভাগে বিভক্ত ছিল। দশ বছর আগে কাজ শুরু হওয়ার কথা হলেও জমি সংক্রান্ত সমস্যাই প্রধান হয়ে দাঁড়ায়। পরে মেট্রো রুট ভূগর্ভস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাতেও জট কাটেনি। শেষমেষ সমস্ত জট কাটিয়ে মেট্রোরেলের রুট তৈরি হচ্ছে এমনই আশ্বাস বারাসাত পৌরসভার তরফ থেকে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের