নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা, আবেগময় সম্বর্ধনা জানাল এলাকাবাসী। টলিউডে এবার উঠে আসতে চলেছে দেব অভিনীত এক বাস্তব মানবিক লড়াইয়ের অনন্য কাহিনি। এই খবরে খুশির জোয়ার বইছে রাজডাঙ্গা গ্রামজুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা করিমুল হক আজ দেশজুড়ে এক অনুপ্রেরণার নাম। নিজের উপার্জনের অর্থে বছরের পর বছর দিন-রাত বিনামূল্যে বাইক অ্যাম্বুল্যান্স পরিষেবা দিয়ে আসছেন। ক্রমশই পরিচিতি হয়ে ওঠে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে।

বুধবার নিজের গ্রামে ফিরতেই আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল এলাকা। গ্রামের বিশিষ্টজনসহ সাধারণ মানুষ তাঁকে আন্তরিক সংবর্ধনা জানান। ফুলের তোড়া, উত্তরীয়, মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁকে। চারিদিক ভরে ওঠে ভালোবাসা, সম্মানে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্লুত করিমুল হক জানান, 'এই সম্মান একার নয়, এলাকার প্রতিটি মানুষের। তাঁদের ভালোবাসা, সমর্থনই আমাকে এতদূর এগিয়ে এনেছে। আমার জীবনকাহিনী যদি আরও মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, সেটাই আমার বড় প্রাপ্তি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের