নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফলতার রাজনীতিতে একসময় যার নাম উচ্চারিত হত প্রভাব ও দাপটের প্রতীক হিসেবে, সেই জাহাঙ্গির খান এবার পুলিশের জালে। পুনর্নির্বাচনের পর থেকেই কার্যত অন্তর্ধান করেছিলেন তৃণমূলের প্রাক্তন প্রভাবশালী নেতা। শেষ পর্যন্ত বাংলা-নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ ও জেলা পুলিশের যৌথ বাহিনী। দীর্ঘদিনের লুকোচুরির অবসানে ফলতার ‘পুষ্পা’ এখন জেলবন্দি।
ভোট-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের আবহে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের মধ্যে এবার গ্রেফতার হলেন ফলতার জাহাঙ্গির খান। জানা গেছে, পুনর্নির্বাচনে ভরাডুবির পর থেকেই তিনি আত্মগোপন করেছিলেন। তদন্তকারীদের দাবি, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বাংলা-নেপাল সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছিলেন তিনি। এমনকি পরিচয় গোপন রাখতে মোবাইল নম্বরও বদলে ফেলেন।
কিন্তু প্রযুক্তির নজর এড়াতে পারেননি। নতুন মোবাইল নম্বর ট্র্যাক করেই তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হন বেঙ্গল এসটিএফের আধিকারিকরা। এরপর পরিকল্পিত অভিযানে সীমান্ত এলাকায় হানা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারী সংস্থার অনুমান, খুব শীঘ্রই নেপালে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জাহাঙ্গির।
উল্লেখ্য, রাজ্যের একমাত্র পুনর্নির্বাচিত বিধানসভা কেন্দ্র ফলতায় তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গির। ভোটের আগে নিজেকে পুষ্পা বলে পরিচয় দিয়ে প্রচারের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তিনি। কিন্তু ভোটের ফল প্রকাশের আগেই কার্যত রাজনৈতিক ময়দান ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। পরবর্তীতে ফলতায় তৃণমূলের ভরাডুবি এবং জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় তার রাজনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়ে।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...