নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - তিন দিন পর তিস্তা নদী থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া কিশোরের দেহ। শুক্রবার বিকেলে সাঁতার কাটতে নেমে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়েছিল ওই কিশোর। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে মিলল তার নিথর দেহ। খবর ছড়িয়ে পড়তেই চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নদী পাড়ের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

সূত্রের খবর , সোমবার এলাকাবাসী তিস্তার চরে ভেসে আসা একটি দেহ দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ক্রান্তি পুলিশ ফাঁড়ির কর্মীরা। পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। মৃত কিশোরের নাম তুফান , যিনি মাত্র কয়েকদিন আগে বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে নেমে দুর্ঘটনায় তলিয়ে যান।

এদিকে তুফানের মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে শোকের আবহ বিরাজ করছে। ভেঙে পড়েছেন তার বাবা মা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, "তুফান ছিল অত্যন্ত প্রাণবন্ত ও হাসিখুশি স্বভাবের ছেলে। হঠাৎ তার এমন মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা শান্তির মোড় এলাকা।স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করার আশ্বাস দিয়েছে। তবে নদীর স্রোতে বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কও ছড়িয়েছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের