নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হল। বিষয়টি ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আদালতের নির্দেশে হুমায়ুন এতদিন ‘ওয়াই-প্লাস’ কেন্দ্রীয় সুরক্ষায় ছিলেন। এবার সেই সুরক্ষা সরিয়ে নেওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে ফের আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রের খবর, ১৩ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও আধিকারিকদের নিয়ে এই বিশেষ সুরক্ষা বলয় হুমায়ুন কবীরের জন্য বরাদ্দ ছিল। নির্বাচনের সময় তাঁর নিরাপত্তার পরিধি আরও বাড়ানো হয়েছিল। সোমবার সন্ধ্যায় ই-মেলের মাধ্যমে হুমায়ুন কবীরকে জানানো হয় যে তাঁর জন্য বরাদ্দ কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা আর বহাল থাকছে না। এরপর ধাপে ধাপে তাঁর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীদের সরিয়ে নেওয়া হয়। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে বিধায়ক প্রশ্ন তুলেছেন।
তাঁর দাবি, অধীর চৌধুরী বা নওশাদ সিদ্দিকির মতো নেতাদের নিরাপত্তা বজায় থাকলেও, শুধুমাত্র তাঁকেই কেন এই তালিকার বাইরে রাখা হলো তা স্পষ্ট নয়। হুমায়ুন জানিয়েছেন, রাজ্য পুলিশের পক্ষ থেকে তাঁকে বিকল্প নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাই এখন তিনি আইনি লড়াইয়ের পথেই হাঁটবেন। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডলে তৃণমূল ও বিজেপির আঁতাত নিয়েও তিনি সরব হয়েছেন। তাঁর দাবি, অন্যায়ভাবে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল বলেই তিনি আমজনতা উন্নয়ন পার্টি গঠন করতে বাধ্য হয়েছেন।
এই পরিস্থিতি নিয়ে হুমায়ুন বলেন, “বিজেপির আসল দালাল কারা, তা এখন জলের মতো পরিষ্কার। আমাকে নিশানা করা হলেও আমি মানুষের রায়ের অবমাননা মেনে নেব না।” তিনি আরও জানান, কেন্দ্রীয় সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার তিনি পুনরায় হাইকোর্টের কাছে আবেদন জানাবেন। নতুন দল গঠনের পর থেকেই নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও হুমায়ুনের মধ্যে একাধিকবার আইনি টানাপোড়েন তৈরি হয়েছে। এবার নিরাপত্তারক্ষী প্রত্যাহারকে কেন্দ্র করে সেই বিতর্ক আবারও নয়া মোড় নিল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের