নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভোটের প্রচারের মাঝেই বড় দুর্ঘটনার মুখে পড়লেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। কান্দি থেকে বহরমপুর ফেরার পথে তার এসকর্ট গাড়িতে ট্রাকের ধাক্কা লাগতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
বুধবার কান্দিতে নির্বাচনী প্রচার সেরে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক আচমকাই ধাক্কা মারে অধীর চৌধুরীর নিরাপত্তারক্ষীদের বহনকারী এসকর্ট গাড়িতে। ধাক্কার জেরে গাড়ির পিছনের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন। তবে অল্পের জন্য বড় বিপদ এড়িয়ে যান অধীর চৌধুরী। কারণ, তার গাড়িটি ঠিক পিছনেই ছিল।
ঘটনার পর কংগ্রেসের তরফে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে। তাদের দাবি, দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ কোনও পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি। এই পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশন দ্রুত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের