নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ফের খবরের কেন্দ্রবিন্দুতে বোলপুর থানার আইসি লিটন হালদার। রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে বদলি করে পাঠানো হল জলপাইগুড়িতে। অনুব্রত মন্ডলের অডিও কান্ডে নাম জড়িয়ে থাকা এই আধিকারিককে সরানো ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বুধবার রাতে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে রাজ্যের একাধিক পুলিশ কর্মীকে বদলি করা হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে বোলপুরের আইসি লিটন হালদারের বদলি। বোলপুর থানা থেকে সরিয়ে তাকে জলপাইগুড়ির ডিআইবির ইনস্পেক্টর পদে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে অনুব্রত মন্ডলের বিতর্কিত অডিয়ো-ফাঁসের ঘটনায় আলোচনার কেন্দ্রে ছিলেন লিটন। সেই কারণেই তার বদলি ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
শুধু লিটন হালদার নন, একই নির্দেশিকায় আরও একাধিক থানার আধিকারিককে বিভিন্ন দফতর ও এলাকায় বদল করা হয়েছে। সিউড়ির আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে হাওড়া জিআরপিতে, রামপুরহাট থানার আইসি সুকমল ঘোষ যাচ্ছেন হাওড়া পুলিশ কমিশনারেটে। তবে এতজনের বদলির মধ্যেও নজর কাড়ছে লিটন হালদারের স্থানান্তর।
বিরোধীদের অভিযোগ, তৃণমূল নেতা অনুব্রত মন্ডল যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে উল্টে যাকে কটূক্তি করা হয়েছিল তাকেই বদলি করা হল। রাজনৈতিক মহলে তাই নতুন করে বিতর্কের আবহ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের