নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – শ্রীলঙ্কা, বাংলাদেশের ছবি নেপালে। সময় পরিবর্তন হলেও ৩ প্রতিবেশী দেশের ছবিটা একই। তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল নেপাল। বাধ্য হয়ে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উপপ্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী বিষ্ণু পৌডেল। গদিচ্যুত গোটা মন্ত্রীসভা। কড়া সতর্কতা জারি করা হয়েছে ভারত-নেপাল সীমান্তে।
সূত্রের খবর, নেপালের সঙ্গে প্রায় ১,৭৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্য নেপালের সীমান্তবর্তী। পড়শি দেশের এমন পরিস্থিতিতে বিহারের নেপাল সীমান্তবর্তী ৭ জেলায় নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমা বল এবং বিহার পুলিশ। পাশাপাশি টহলদারি বেড়েছে পশ্চিম চম্পারণ, সীতামারি, মধুবনী, আরারিয়া, সুপৌল, পূর্ব চম্পারণ এবং কিষাণগঞ্জে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের সঙ্গে কথা বলেন ওলি। তাঁকে পদত্যাগের পরামর্শ দিয়েছিল সেনাপ্রধান। সেই মতো প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। খুব শীঘ্রই দেশ ছেড়ে দুবাই চলে যেতে পারেন তিনি। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সোমবারই স্বরাষ্ট্রমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন রমেশ লেখক। নেপালের কমিউনিস্ট পার্টি সদর দফতর, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেলের দফতরে তাণ্ডব চালায় উন্মত্ত জনতা।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের