69ad210e2a410_IMG-20260308-WA0047
মার্চ ০৮, ২০২৬ দুপুর ১২:৪২ IST

অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু গৃহপালিত পশুদের , অবৈধভাবে কেরোসিন রাখার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কেরোসিন তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়া মোড়। শনিবার সকালে তেঘরীপাড়ায় কেরোসিন তেলের গোডাউনে আগুন লাগায় মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। তাদের অভিযোগ ছিল , অবৈধভাবে কেরোসিন ও পেট্রোল রাখা হত সেখানে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর , অভিযুক্তের নাম সুশান্ত সাহা ওরফে কীর্তি। অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি গৃহপালিত ছাগল - মুরগির মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অবৈধভাবে তেল মজুদ করার অভিযোগে ঝাপানতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতকে আজ আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতের আবেদন জানায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

নবদ্বীপ থানার আইসি সমিত সাহা জানিয়েছেন , "দমকল বিভাগের পক্ষ থেকে বেশ কয়েকটা দায়ের করা অভিযোগের পরেই আমরা তদন্ত শুরু করেছি। আসলে এই ঘটনার সঙ্গে যুক্ত ২ জন। তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আগে রেললাইনের ধারে এই গোডাউন ছিল। তবে হঠাৎ জনবসতি এলাকায় কেন এই অবৈধ তেলের খনি নিয়ে আসা হল। কোথা থেকেই বে তেল আসছিল। আর কেউ যুক্ত আছে কিনা সবটাই খতিয়ে দেখার চেষ্টা করব আমরা। ধৃতকে আদালতে পেশ করে ফের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছি।"

উল্লেখ্য , সকাল সাড়ে আটটা নাগাদ ওই গোডাউনে হঠাৎই আগুন লাগে। আগুনের তীব্রতা  বেশি থাকায় মুহূর্তের মধ্যে তা বিরাটাকার ধারণ করে। দমকলে খবর দেওয়া হলেও দ্রুত সুরাহা হয়নি। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতার জেরে পাশের বাড়ির একটি জলের ট্যাঙ্ক পুড়ে যায়। দমকলের প্রথম ইঞ্জিন আসার পর তা চালানো যাচ্ছিল না। এরপর কৃষ্ণনগর থেকে আরও একটি ইঞ্জিন আনা হয় যা প্রায় একঘন্টা দেরিতে আসে। ততক্ষণে আগুণ আরও বিরাটাকার ধারণ করে। তবে সেই ইঞ্জিনের জেরেই শেষমেষ আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের