নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বুধবার রাসপূর্ণিমা আর সেই উপলক্ষ্যে সেজে উঠেছে নবদ্বীপ। কার্ত্তিক পূর্ণিমায় নবদ্বীপে অনুষ্ঠিত হয় রাস উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সমাগম ঘটে একাধিক মানুষের। শহরের প্রতিটি পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হয় বিভিন্ন দেবদেবীর পুজো যার মধ্যে অধিকাংশই প্রশাসনের অনুমতি নিয়ে সম্পন্ন হয়।
নবদ্বীপের রাস উৎসবের মূল আকর্ষণ পুজোর পরের দিন আয়োজিত শোভাযাত্রা বা আড়ং। শোভাযাত্রার দিন ভিড় সামলাতে প্রশাসনের কাঁধে পড়ে বড় দায়িত্ব। তাই এবছর উৎসবকে সম্পূর্ণ সুষ্ঠ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
কৃষ্ণনগরের জেলা পুলিশ সুপার রাস উৎসব উপলক্ষ্যে বিশেষ গাইড ম্যাপ, অনুমোদিত পুজো ও শোভাযাত্রার জন্য QR কোড, এবং উৎসব উপলক্ষ্যে তৈরি বিশেষ টি-শার্টের উদ্বোধন করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেনন্দু গোস্বামী, ছিলেন DSP,DNT দেবাশীষ চট্টোরাজ।
কৃষ্ণনগরের জেলা পুলিশ সুপার জানিয়েছেন অমরনাথ কে,'দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে বসানো হবে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা, থাকবে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে বিশেষ সহায়তা'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের