নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটে পরাজয়ের পর দীর্ঘদিন ধরেই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। শেষ পর্যন্ত পুরনো মামলায় পুলিশের জালে ধরা পড়লেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। সোমবার ভোরে দক্ষিণেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। একুশের ভোট-পরবর্তী হিংসায় উস্কানি এবং লটারিজয়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছিল।
সোমবার ভোরে দক্ষিণেশ্বর থেকে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে তার নাম উঠে আসে। পাশাপাশি, এক গাড়িচালক লটারিতে কোটি টাকা জেতার পর সেই অর্থ জোর করে কেড়ে নেওয়ার অভিযোগেও অভিযুক্ত হন তীর্থঙ্কর ও তার বাবা, পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। সেই মামলাতেই দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিল পুলিশ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্মল ঘোষ নিজে প্রার্থী না হয়ে ছেলে তীর্থঙ্করকে পানিহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ান।
কিন্তু নির্বাচনে বিরোধী প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। নির্বাচনের পর থেকেই তীর্থঙ্কর ও নির্মল ঘোষ কার্যত জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। এদিকে, রাজ্যে সরকার পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে একাধিক পুরনো মামলার তদন্তে গতি আসে। তদন্তকারীদের দাবি, ভোট-পরবর্তী হিংসা এবং লটারি অর্থ ছিনতাই-সংক্রান্ত মামলার সূত্র ধরেই এই গ্রেফতারি। তীর্থঙ্কর ঘোষকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের