নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বসন্তের শেষে অকাল বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে আলু চাষ। চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কইগেড়া গ্রামে টানা বৃষ্টিতে আলু চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বিঘার পর বিঘা জমি জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকার চাষীরা। অকাল বৃষ্টির জেরে মাঠে জল জমে আলুর ফলন কার্যত নষ্ট হয়ে যাওয়ার মুখে।
স্থানীয় সূত্রে জানা গেছে , অনেক চাষী ইতিমধ্যেই জমি থেকে আলু তোলার কাজ শুরু করে দিয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই কাজ থেমে যায়। জমিতে জল দাঁড়িয়ে থাকায় আলু পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চাষীদের অভিযোগ প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা আর্থিকভাবে ভেঙে পড়েছে। তাদের মধ্যে অনেকেই ঋণ নিয়ে চাষ করেছে ফলে ফসল নষ্ট হয়ে গেলে চরম সংকটে পড়তে হবে তাদের। প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষীরা।
ঘটনা প্রসঙ্গে আলু চাষী জানান, তিনভাগের একভাগ আলু তোলা হয়েছে বাকি দু'ভাগ আলু ক্ষেতের জমা জলে পড়ে রয়েছে আলুর ফলন এবার তুলনামূলক বেশি হয়েছে কিন্তু আমরা ভালো দাম পাচ্ছি না। প্রশাসন আমাদের সাহায্য না করলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের