নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - কয়েকদিনের টানা বৃষ্টিওসহ শিলার তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় চরম বিপাকে পড়েছেন জামালদহ গ্রাম পঞ্চায়েতের ১৮৬ নম্বর অঞ্চলের বাসিন্দারা। বর্তমানে সরকারি সহযোগিতার দিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় মাঠের পর মাঠ জলমগ্ন হয়ে পড়ে। যার ফলে গোপালপুর কামাত এলাকার চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। আলু, তামাক, ভুট্টা-সহ বিবিধ অর্থকরী ফসল পচে যাওয়ার উপক্রম হয়েছে।

কয়েকদিন পরেই ফলন ঘরে তোলার কথা ছিল, কিন্তু প্রকৃতির রোষে সব শেষ হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। কৃষিই যাঁদের একমাত্র জীবিকা, সেই সমস্ত প্রান্তিক মানুষেরা এখন চরম অনিশ্চয়তার মুখে। মাঠের দিকে তাকালে মনে হচ্ছে যেন কেউ মাছ ধরছে, কিন্তু বাস্তবে কৃষকেরা হাঁটু সমান জলে নেমে আলু বাঁচানোর শেষ চেষ্টা চালাচ্ছেন। কাদা ও জলের মধ্যে ফসল উদ্ধারের এই দৃশ্য দেখে স্তম্ভিত এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত চাষী সুভাষ চন্দ্র রায় জানান, 'শিলাবৃষ্টিতে ঘরবাড়ি থেকে শুরু করে চাষবাস সব শেষ হয়ে গেছে। ঘরের চাল ফুটো হয়ে গিয়েছে। আমি ১ বিঘার বেশি জমিতে তামাক চাষ করেছি আর আলু প্রায় ৫ বিঘা চাষ করেছি। কোনোকিছু ঘরে তুলতে পারিনি, সব মাঠেই পচে নষ্ট। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সাহায্য পেলে অনেক উপকৃত হব'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের