নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অবস্থা ভীষণই শোচনীয়। ভরসা করা খেলোয়াড়রা একের পর এক ম্যাচে নজরকাড়া খারাপ প্রদর্শন করছেন। অধিনায়ক সূর্যকুমার যাদব থেকে শুরু করে অভিষেক , তিলক সকলেই। এরপর যে বিষয়টি নিয়ে বিতর্ক তা হল অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে কেন খেলানো হচ্ছে? ছন্দে থাকার পরেও কেন বেঞ্চে অক্ষর? কিভাবেই বা দল নির্বাচন হচ্ছে? এই দল নির্বাচন বিতর্কে এবার সাফাই দিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
ওয়াশিংটনকে খেলানো নিয়ে কোটাক বলেছেন , ‘"গম্ভীর ও সূর্য দু’জনেই অক্ষরের সঙ্গে কথা বলেছিল ম্যাচের আগে। এটা বলার প্রয়োজন হয় না। এটাই পদ্ধতি। আমাদের মনে হয়েছিল দলে একজন অফ স্পিনার থাকলে ভাল হবে। কারণ দক্ষিণ আফ্রিকার উপরের দিকের ব্যাটারদের তিন জন বাঁ হাতি।পাওয়ার প্লেতে ওয়াশিংটনকে দিয়ে বল করানোর পরিকল্পনা ছিল। তবে আমরা শুরুতেই কয়েকটা উইকেট পেয়ে যাওয়ায় তার প্রয়োজন হয়নি।"
কিভাবে প্রথম একাদশ বেছে নেওয়া হয়? এই প্রসঙ্গে ব্যাটিং কোচ বলেছেন , "আমরা ম্যাচ হিসাবে দল নির্বাচন করি। মাঠ, প্রতিপক্ষ বিচার করা হয়। সেই মতো প্রথম একাদশ বেছে নেওয়া হয়। অক্ষর অত্যন্ত আত্মবিশ্বাসী ক্রিকেটার। ও অনেক ম্যাচে ভাল পারফর্ম করেছে। ওর দক্ষতা নিয়ে আমাদের কোনও সংশয় নেই। তা-ও ওকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে না খেলানোর কারণ কোচ এবং অধিনায়ক ব্যাখ্যা করেছে। ওর কাছেও বিষয়টা পরিষ্কার। আমরা জানি আমরা কী করতে চাই।"
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের