নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বুধবার আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রামপুরহাট এলাকা। অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় ঘটে মারাত্মক দুর্ঘটনা। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর জখম হয়েছে দুই শ্রমিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, বুধবার সকালে রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে একটি দোকানে লরি থেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার নামানো হচ্ছিল। লরির চালক আবু তালেব এবং খালাসি উজির হোসেন সিলিন্ডার নামানোর কাজ করছিলেন। সেই সময় হঠাৎ একটি সিলিন্ডার মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যেই উড়ে যায় একজনের হাত এবং অন্যজনের পা। ভয়াবহতার চিত্র এতটাই মারাত্মক ছিল যে বিচ্ছিন্ন অঙ্গ প্রায় ৫০ ফুট দূরে ছিটকে পড়ে।
বিকট শব্দ শুনে দ্রুত ছুটে আসে আশেপাশের স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিলিন্ডার পরিবহনে কোনও ত্রুটি ছিল কি না, নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের