নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিজেপি পরিচালিত পঞ্চায়েতে রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার টাউনশিপ এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিষয়টিকে হাতিয়ার করেছে শাসক শিবির। গেরুয়া শিবির সাফাই দিলেও, বাস্তবে কাজ কবে হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবনানন্দ কলোনির এই গুরুত্বপূর্ণ পথটি শান্তিপুর-ফুলিয়া সংযোগকারী রাস্তা হিসেবে বহু মানুষের নিত্য যাতায়াতের ভরসা। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। পাশাপাশি ওই এলাকাতেই রয়েছে ফুলিয়া পুলিশ ক্যাম্প এবং একটি শিশুদের কেজি স্কুল। ফলে ছোট ছোট পড়ুয়া-সহ তাদের অভিভাবকদেরও প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পথটির অবস্থা অত্যন্ত শোচনীয়। সামান্য বৃষ্টি হলেই কাদা, জল জমে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, রাস্তাটির বেহাল অবস্থার কারণে ক্রেতাদের আনাগোনা কমে যাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে ব্যবসায়। এছাড়াও অভিযোগ, এর আগেও একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে আজ পর্যন্ত নির্মাণ কিংবা মেরামতির কোনও কাজ শুরু হয়নি।
স্থানীয় এক তৃণমূল প্রতিনিধি জানান, 'বিজেপি পরিচালিত পঞ্চায়েত উন্নয়ন করতে ব্যর্থ। এখানকার বিধানসভা, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা সত্ত্বেও মানুষের জন্য কোনও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়নি। আগামী ভোটেই মানুষ জবাব দেবে'।
অন্যদিকে এলাকার এক বিজেপি প্রতিনিধি বলেন, 'সংশ্লিষ্ট রাস্তার প্রকল্পের জন্য ইতিমধ্যেই বরাদ্দ অনুমোদিত হয়েছে। খুব শীঘ্রই রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়কের উদ্যোগে নির্মাণকাজ শুরু হবে'।
স্থানীয় বাসিন্দা শিবশঙ্কর দাস জানান, 'বহু বছর ধরে একই অবস্থা দেখছি। বড়দের তো সমস্যা হয়ই, বিশেষ করে শিশুদের দুর্ভোগ অনেক বেশি। শুধুমাত্র এই কারণেই বাড়ির সদস্যদের প্রতিদিন স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হয়। নির্বাচন আসে যায়, কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। সংযোগপথটি তৈরি হলে আমরা ভীষণ উপকৃত হব। আমাদের একটাই দাবি, দ্রুত মেরামতির ব্যবস্থা করা হোক'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের