নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - ৬০০ বছর পুরোনো শেরশাহের আমলে তৈরি এই কালীমন্দির। শেরশাহ সুরির আমলে পশ্চিম বর্ধমানের নির্জন এলাকায় গড়ে উঠেছিল কুলটির নিয়ামতপুরের এই মন্দির। মন্দির ঘিরে রয়েছে নানা অলৌকিক কাহিনি৷ কালীপুজোর রাতে বিশেষভাবে পূজিত হন মা কালী।
স্থানীয়দের মতে , অমাবস্যার রাতে শোনা জয় মায়ের নূপুরের শব্দ। তাই কালীপুজোর রাতে মাকে শিকল দিয়ে বেঁধে পুজো করা হয়। পুরুলিয়ার কাশীপুরের রাজা ও নিয়ামতপুরের গড়ে ওঠা জনপদের জমিদাররাই এই মন্দিরের সংস্কার করেছিলেন। এখানে দেবীর নিত্যপুজো হয়। প্রতিদিনই ভক্তরা ভিড় জমান। মা কালী ভীষণ জাগ্রত। স্থানীয়রা জানিয়েছেন , দেবীর কাছে মন দিয়ে প্রার্থনা করলেই তিনি মনস্কামনা পূরণ করেন।
শেরশাহ সুরির সময় গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের (জিটি রোড) সংস্কার হয়েছিল। কুলটির নিয়ামতপুর অঞ্চলে সেই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের পাশে পূর্বদিকে ছিল পান্থশালা।পশ্চিমে গড়ে উঠেছিল এই কালী মন্দির। স্থানীয়দের মতে, তখন এই দু’টিই চিহ্ন ছিল প্রাচীন নিয়ামতপুর গ্রামের। পরবর্তীকালে ধীরে ধীরে জনপদ গড়ে ওঠে।
প্রত্যেকদিন পুজো তো হয়ই , তবে কালীপুজোর দিন মায়ের আরাধনা হয় ভিন্নরূপে। সেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রত্যেক বছরই ধুমধাম করে এই পুজো করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হবে না। মন্দির চত্বরেই তৈরি হচ্ছে দেবী প্রতিমা।
নিয়ামতপুর গ্রামের চক্রবর্তী পরিবারের সদস্য অংশুমান চক্রবর্তী বলেন, "এখানে দেবীর শাক্ত মতে পুজো হয়। দেবীকে রক্ত দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। প্রায় ১২ পুরুষ ধরে এখানে পুজো হয়ে আসছে। প্রায় ৬০০ বছর আগে এখানে পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে সিদ্ধিলাভ করেই এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছিল।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের