নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - জেলার উন্নয়নের দাবির পাশাপাশি কেন্দ্র-সহ রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সরব হল ইন্ডিয়ান নেটিভস অ্যাসোসিয়েশন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। জনপদের নিজস্ব ইতিহাস ও স্বাধিকার রক্ষার এই লড়াই ইন্ডিয়ান নেটিভস অ্যাসোসিয়েশনের হাত ধরে নতুন মোড় নিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করতে রবিবার শহরের রেডক্রস ভবনে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। ওই সভা থেকেই তিনটি গুরুত্বপূর্ণ দাবি সামনে আনা হয়। সংগঠনের বক্তব্য, এক সময়ের জেলার স্টেট মিলিটারি পুনরায় চালু করতে হবে। পাশাপাশি একটি ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে ১৯৪৯ সালের ভারতভুক্তি চুক্তির শর্ত অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ কার্যকর করার আর্জি জানানো হয়।

সংগঠনের অভিযোগ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্বে ডিফেন্স একাডেমি গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। তাই এদিনের বৈঠকের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য প্রশাসনকে দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বলে জানান তাঁরা। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও স্পষ্ট করেছেন প্রতিবাদীরা।
এছাড়াও রাজবংশী নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। নেতৃত্বের অভিযোগ, ভূমিপুত্র আন্দোলনের অন্যতম মুখ হওয়া সত্ত্বেও ব্যক্তিগত স্বার্থে বারবার শাসক দলের সঙ্গে সমঝোতার পথ বেছে নিচ্ছেন তিনি। এর ফলে সম্প্রদায়ের প্রকৃত দাবিগুলি গুরুত্ব হারাচ্ছে। এদিন সমাবেশে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি জান্নাতুল হক মণ্ডল বলেন, 'অনন্ত বাবু জেলার ভূমিপুত্র আন্দোলনের অন্যতম মুখ। তবে বর্তমানে তাঁর উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তাঁর তোলা নানা ইস্যুকে ভোটের সময় অনেকেই শুধুই রাজনৈতিক চমক হিসেবে দেখেন। আমাদের উত্থাপিত দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব'।
অন্য সদস্য তুষার কান্তি রায় জানান, 'সেন্ট্রাল কমিটির পুরোনো কাঠামো ভেঙে নতুনভাবে সংগঠন গড়ে তোলা হয়েছে, তবে উদ্দেশ্য একই। স্বাধীনতার লড়াইয়ে এই অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু ভোট এলেই বিভিন্ন মহল থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তেমন অগ্রগতি দেখা যায় না। দ্রুত পদক্ষেপ না হলে সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে তীব্র গণআন্দোলনে সামিল হব। প্রয়োজনে নির্বাচনের মাধ্যমেও জবাব দেওয়া হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের