নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অনাস্থা ভোটের ঠিক আগেই নাটকীয় মোচড়। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পদত্যাগ করলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। বুধবার দুপুরে এক্সিকিউটিভ অফিসারের কাছে ই-মেলে ইস্তফাপত্র পাঠান তিনি। দলের নির্দেশ অমান্য করে পদত্যাগ না করার পর টানা চাপের মুখে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন পুরপ্রধান।
গত ৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের তরফে গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সে সময় তিনি পদ ছাড়েননি। এরপর ১৯ নভেম্বর বনগাঁ পৌরসভার নয়জন কাউন্সিলর তার বিরুদ্ধে আনেন অনাস্থা প্রস্তাব। তাতেও নড়েননি গোপালবাবু। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন গত রবিবার তিনজন তৃণমূল কাউন্সিলর অনাস্থা ভোটের ডাক দেন। ঘোষণা করা হয়, বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ভোটাভুটি। এই ভোটে টিকে থাকা কঠিন বলেই মনে করা হচ্ছিল। ঠিক এই ভোটের আগেই সকালে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়ে দেন গোপাল শেঠ।
ইস্তফাপত্রে গোপাল শেঠ উল্লেখ করেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে তিনি পদত্যাগ করছেন। তার এই পদত্যাগকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। পদত্যাগের খবর ছড়াতেই তৃণমূল কাউন্সিলররা বনগাঁ পুরসভার সামনে বিজয় মিছিল করেন। যদিও গোপাল শেঠ নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এই প্রসঙ্গে বনগাঁ পুরসভার দলনেতা প্রসেনজিৎ বিশ্বাস বলেন, ' দলের মধ্যে এই ধরনের যে বিষয় হচ্ছে সে বিষয়ে আমার কাছে কিছু জানা নেই। সেই কারণে আমি সোমবার রাজ্যের সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করতে যায় তখন তিনি জানান যে ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছে পদত্যাগ করার। এরপর গোপাল শেঠ নিজেই পদত্যাগপত্র পাঠিয়েছেন। উনি তৈরি ছিলেন পদত্যাগের জন্য কিন্তু জানতেন না যে দল নির্দেশ দিয়েছে। ভেবেছিলেন কেউ ব্যক্তিগত ভাবে বলেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের