নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - রাজ্যে অন্নপূর্ণা যোজনার ভাতা প্রদান শুরু হতেই সেই তালিকায় নাম উঠল তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের নেত্রীর। দক্ষিণ দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম প্রথম দিনেই প্রকল্পের ৩ হাজার টাকা পেলেন। বিষয়টি সামনে আসতেই জেলায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বুধবার থেকেই জেলার বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে , জেলার আটটি ব্লক ও তিনটি পুরসভায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১১০০ জন উপভোক্তার হাতে প্রতীকী অনুমোদনপত্র তুলে দেওয়া হয়েছে। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম এলাকার বাসিন্দা স্নেহলতা হেমব্রমও সেই তালিকায় ছিলেন। তাঁর পরিবার কৃষিকাজের সঙ্গে যুক্ত। প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তা হিসেবেই তিনি এই আর্থিক সহায়তা পেয়েছেন।
এই নিয়ে বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার দাবি করেন, বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। এই প্রকল্প নিয়ে বিরোধীরা অনেক প্রশ্ন তুলেছিলেন। তবে সেই প্রকল্পের সুবিধাই প্রথম দিন পেয়েছেন এক তৃণমূল নেত্রী।
অন্যদিকে স্নেহলতা হেমব্রম জানিয়েছেন , “সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা উচিত নয়। আমি প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য বলেই এই টাকা পেয়েছি। আগে যেমন বিভিন্ন সরকারি প্রকল্পে সকলকে সুবিধা দেওয়া হয়েছে, এটিও তেমনই একটি সরকারি সহায়তা।”
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...