নিজস্ব প্রতিনিধি নদীয়া - অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর ও ফোন ছিনতাইয়ের অভিযোগে সম্প্রতি তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ , মহিলার স্বামী বাড়িতে না থাকার সময় দুজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে। তারপর তাকে মারধর করেন এবং ফোন ছিনিয়ে নেন। ঘটনায় আহত হলেও তিনি চিকিৎসা করানোর পরিবর্তে সরাসরি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যে ৬ টা নাগাদ ওই মহিলার স্বামী বাড়িতে না থাকার সুযোগে দু জন ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাঁকে শারীরিকভাবে আঘাত করে। শুধু তাই নয়, হাত থেকে জোরপূর্বক ফোন কেড়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে আহত মহিলা চিকিৎসা করানোর পরিবর্তে সরাসরি থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন।
এদিকে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ইতিমধ্যেই উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে এবং ঘটনার সময় উপস্থিত কিছু প্রতিবেশীর সঙ্গেও কথা বলেছে তদন্তকারী অফিসাররা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সত্যি নাকি পরিকল্পিতভাবে সাজানো, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।”

স্বামী অর্ণব সরকার অভিযোগ করেন, তাঁর অনুপস্থিতিতে স্থানীয় যুবক সুরজিৎ বিশ্বাস ওরফে বাপ্পা তাঁর স্ত্রীকে কুরুচিকর ভাষায় অপমান করে ও মোবাইল ফোন ছিনিয়ে পালায়। পুরুলিয়ায় এক প্রোজেক্ট নিয়ে বাপ্পার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই শুরু হয় বিরোধ। অগ্রিম টাকা ও খরচ ফেরতের দাবিতে চাপ সৃষ্টি করছিল সে। আগেও মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অশান্তি করেছে বলে অভিযোগ। হঠাৎই এদিন গর্ভবতী স্ত্রীর উপর হামলা চালানোয় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অর্ণববাবু, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সুকন্যা সরকার নামের ওই মহিলা জানান, “আক্রমণকারীদের নাম সুরজিৎ বিশ্বাস ও প্রদীপ সরকার। অকথ্য গালিগালাজ করার পর আমাকে মারধর করা শুরু করলে আমি কোনোরকম নিজেকে একটা ঘরের মধ্যে দরজা আটকে রক্ষা করি। স্বামীর অনুপস্থিতিতে ওরা আঁকে পেটেও আঘাত করে। মেয়ে নিয়ে এক থাকি। সেই আতঙ্কেই শান্তিপুর থানার দারস্থ হয়েছি।”

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও, তাঁরা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, এই পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছে তাঁদের ফাঁসানোর জন্য। তাঁদের বক্তব্য, “আমরা কেবল সুকন্যা দেবীর স্বামীর কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিলাম। কারও গায়ে হাত তুলি নাই বা কোনও রকম অসদাচরণ করি নাই।

মহিলার স্বামী বহু মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে একাধিক চেক দেন, কিন্তু সব চেকই ব্যাংকে বাউন্স হয়েছে। সেই টাকা ফেরত চাইতেই এখন আমাদের ফাঁসানো হচ্ছে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের