নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় পুলিশের গুলিতে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর পর সামনে আসছে পরিবারের প্রতিক্রিয়া। মায়ের পর এবার প্রভাসের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, স্বামীর অতীত আচরণ এবং তার উপর হওয়া নির্যাতনের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিতে পারছেন না।
বুধবার সকালে পুলিশ প্রভাস মণ্ডলের বাড়িতে গিয়ে তার মৃত্যুর খবর জানায়। প্রথমে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছিলেন, পরিবারের কেউ দেহ নিতে যাবেন না এবং ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেছেন, 'কর্মের ফল পেয়েছে।' এরপর সংবাদমাধ্যমের সামনে প্রভাসের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, বিয়ের পর থেকে তিনি স্বামীর হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। প্রভাসের স্ত্রীর কথায়, ' ও বরাবরই নোংরা। তাই একাজ ও করেনি এমন দাবি করতে পারব না। ও করতেই পারে, ও সব পারে।'
অভিযুক্তের স্ত্রী আরও বলেন, 'আমার বিয়ের পর কম অন্যায় করেনি। অত্যাচারও করেছে। সেই সব সহ্য করেই সংসার করেছি। দোষ করেছে তাই গুলি খেয়েছে।' তবে তিনি এটাও জানান, থানার পক্ষ থেকে পরিবারের সদস্যদের দেহ গ্রহণের জন্য যোগাযোগ করা হয়েছে। পরিবারের অন্য সদস্যরা সম্মত হলে তিনিও থানায় যাবেন বলে জানিয়েছেন। পরে জানা যায়, প্রভাসের মা ও স্ত্রী থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের