নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোটের মুখে উত্তপ্ত ভাঙড়ের রাজনৈতিক মহল। আরাবুল ইসলাম দল বদলের পর একাধিক তৃণমূল নেতাই বেঁকে বসেছে। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। যেখানে ভাঙড় থেকে টিকিট পেয়েছেন শওকত মোল্লা। টিকিট না পেয়ে দল ছেড়েছেন আরাবুল ইসলাম। এরপরই শওকতকে নিশানা করছেন। দলের অভ্যন্তরীণ কর্মী-সহ বিরোধীদের তাকে কটাক্ষ শুনতে হচ্ছে তাকে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা দল পরিবর্তন করতে পারেন বলেও জল্পনা তুঙ্গে। দীর্ঘদিন ধরে দলে অস্তিত্ব সঙ্কটের জেরে আরাবুল দল ছেড়েছে। এবার শওকতের দল ছাড়ার জল্পনা তুঙ্গে। দীর্ঘদিন ধরে ভাঙড়ের রাজনীতিতে শওকত মোল্লার একচ্ছত্র অধিপত্যের কাছে কোনঠাসা ছিলেন কাইজার আহমেদ সহ তার অনুগামীরা। তার অফিসে ভাংচুরের পাশাপাশি বাড়িতেও চড়াও হন শওকত মোল্লা অনুগামীরা। এর ফলে ফের ভাঙরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো।
অন্যদিকে শওকত মোল্লাকে ভাঙড়ের প্রার্থী করায় জেতার আশা দেখছেন না তৃণমূল সমর্থকরা। মনে করছেন আইএসএফ অনেক বেশি ভোটে জিতবে।
বাপি শেখ বলেছেন , "দুদিনের মধ্যে ভাঙড়ে ঢুকব। আমার সব ছেলেদের আইএসএফের ঝাণ্ডা ধরাব। আমি কোনোভাবেই চাইনা ভাঙড় কলঙ্কিত হোক। পিছিয়ে পড়া মানুষদের শিক্ষিত করতে হবে। এখনকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কলকাতার থেকেও শিক্ষিত লোক আছে এখানে। তাহলে কেন বারবার বদনাম হবে ভাঙড়? এটা আমরা হতে দেব না।
কাইজার আহমেদ বলেছেন , "আরাবুল রাজনীতির লোক। দল থেকে বঞ্চিত হওয়ার পর শেষমেষ ওকে বলদাতে হল। শেষ বয়সে মনে হয়েছে এমএলএ হবে তাই গেছে। তবে শওকত যেকোনো সময় দল বদল করতে পারে। ও হারলেই বিজেপিতে চলে যাবে। সরকার বদলালেই ওর আসলে রুপ দেখা যাবে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের