নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শীত কমতে শুরু করেছে। এই সময়ে রোগ-ব্যাধি জাকিয়ে বসেছে প্রত্যেকটা মানুষের শরীরে। এখন শরীরের দিকে নজর দেওয়ার সময়। ভাইরাস, ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করার মতো বলবৃদ্ধি করে নিতে চান। ফলে তেতো, নানা ধরনের শাক, মরসুমি সব্জি আসতে শুরু করে বাজারে। যার মধ্যে অন্যতম মুলো শাক। ওড়িশা স্ট্যাইলে বানিয়ে ফেলতে পারেন বাদাম মুলো।
উপকরণ -
২টি মাঝারি আলু
১টি ছোট বেগুন
১টি মাঝারি মাপের মুলো
২ কাপ কুচনো মুলোশাক
৬ টুকরো কুমড়ো
১/৪ কাপ ভাজা চিনাবাদাম
৪-৫ কোয়া রসুন
২টি শুকনো লঙ্কা
১টি কাঁচা লঙ্কা
১/২ টেবিল চামচ সর্ষের তেল
১ চা চামচ সর্ষের দানা
১টি মাঝারি টম্যাটো
স্বাদমত নুন
প্রণালী -
আলু, বেগুন, মুলো, কুমড়ো, টম্যাটো ভাল ভাবে ধুয়ে একই মাপের টুকরোয় কেটে নিন।একটি পাত্রে সামান্য জল দিয়ে আঁচে বসান। তাতে আলু, বেগুন, মুলো, কুমড়ো এবং কুচনো মুলোশাক দিয়ে ফুটতে দিন। সব্জি এবং শাক নরম হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিন। মিক্সিতে চিনেবাদাম, রসুন, একটি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বেটে নিন। প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন।
এ বার কড়াইয়ে সর্ষের তেল হালকা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করুন। সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে বাটা মশলাটি দিয়ে কম আঁচে ৩-৪ মিনিট ধরে ভাল ভাবে নেড়ে নিন। এর পরে নুন এবং টম্যাটো দিয়ে দিন এবং টম্যাটো নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে ভাপিয়ে নেওয়া সব্জি দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ২-৩ মিনিট রান্না করে আঁচ বন্ধ করুন।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের