নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সাত সাত দশকের প্রাচীন ও ব্যতিক্রমী ‘শুয়োরে কালী’ পূজো ঘিরে তৈরি হয়েছে চরম ধর্মীয় উন্মাদনা। পূর্বতন পূর্ব পাকিস্তান থেকে বয়ে আনা এই পূজোর বিচিত্র সব আচার দেখতে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে পাবাখালী গ্রামের চূর্ণী নদীর তীরে। এই উপলক্ষ্যে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা।
স্থানীয় সূত্রে জানা গেছে , এই পূজোর আদি উৎস অধুনা বাংলাদেশের রাজশাহী জেলার নওদা গ্রাম। উদ্যোক্তা সুফল রায়ের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৫৪ সালে তার বাবা বিজয় রায় ওপার বাংলা থেকে এসে পাবাখালীতে বসবাস শুরু করেন। কথিত আছে, মায়ের স্বপ্নাদেশ পেয়েই তিনি এই স্থানে পূজোর সূচনা করেন। আশ্চর্যের বিষয় হলো, বর্তমানে বাংলাদেশ ও ভারত— উভয় প্রান্তেই এই পরিবারের সদস্যরা একই তিথিতে পূজো করেন। ওপার বাংলায় পূজো শেষ হওয়ার সংকেত মণ্ডপে ‘সয়াল’ বা ঐশ্বরিক বার্তার মাধ্যমে এসে পৌঁছালে তবেই কৃষ্ণগঞ্জের পাবাখালীতে পূজোর প্রস্তুতি শুরু হয়।
আধুনিক বিজ্ঞানের যুগেও অলৌকিক এই বিশ্বাসকে আঁকড়ে ধরে মেতে ওঠেন গ্রামবাসী ও ভক্তরা। এখানে কোনো প্রতিমা পূজিত হয় না। চূর্ণী নদী থেকে কলসি করে জল এনে বসানো হয় মঙ্গলঘট, যাকে ঘিরেই চলে আরাধনা। প্রথা মেনে বলি দেওয়া হয় শুয়োর। পূজোর বিশেষ আকর্ষণ হলো ভক্তদের শারীরিক কষ্ট দূর করতে পূজারির ‘সয়াল’ ও ঝাড়ফুঁক। বলিদান শেষ না হওয়া পর্যন্ত এই বিশেষ প্রক্রিয়া চলতে থাকে। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে শুয়োর, পায়রা কিংবা ডালি অর্ঘ্য হিসেবে নিবেদন করেন।
মানত পূর্ণ হওয়া ভক্ত রিমা দে জানান, 'সন্তান লাভের আশায় মা ও মাসি আমার জন্য এখানে মানত করেছিলেন। আজ আমি পুত্র সন্তানের মা হয়ে কৃতজ্ঞতা জানাতে এসেছি। এখানকার মা খুব জাগ্রত, মনে বিশ্বাস নিয়ে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। আমি তার জলজ্যান্ত সাক্ষী'।
পূজোর অন্যতম সেবক প্রণব রায় বলেন, 'আমাদের এখানকার মা অত্যন্ত জাগ্রত। যে যা মানত করেন, তা ফলে যায় বলেই প্রতি বছর ভিড় বাড়ছে। এখন বিজয় রায়ের মেজো ছেলে পচা রায় পূজোর দায়িত্ব পালন করেন। মানুষের এই অগাধ বিশ্বাসই সাত দশক ধরে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের