নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সরকারি প্রকল্পের নামে আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবিতে প্রাক্তন তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ভীমপুর এলাকায়। চাপে পড়ে শেষ পর্যন্ত বাসিন্দাদের পাওনা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন অভিযুক্তের স্বামী। বিষয়টিকে ঘিরে ফের অস্বস্তিতে ঘাসফুল শিবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অসীমা মণ্ডল একজন তৃণমূল কর্মী ও আইসিডিএস কর্মী। তিনি ও তার স্বামী মানিক মণ্ডলের বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ, বাড়ি দেওয়ার নামে এলাকার একাধিক দরিদ্র পরিবারের কাছ থেকে ৫ হাজার, ১০ হাজার, এমনকি ১৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। ঘর পাওয়ার আশায় অনেকেই সুদে টাকা ধার করে সেই অর্থ দিয়েছিলেন। কিন্তু পরিবর্তে কোনও বাড়ি মেলেনি বলে অভিযোগ।

টাকা ফেরত চাইতে গেলে উল্টে হুমকি দেওয়া হতো বলেও দাবি করেছেন অভিযোগকারীরা। শুধু আবাসন প্রকল্প নয়, এই বিতর্কের মাঝেই অসীমা মণ্ডলের আইসিডিএস চাকরি নিয়েও নতুন প্রশ্ন উঠেছে। অভিযোগ, পরীক্ষায় পাস না করেও তিনি কীভাবে এই চাকরি পেলেন তা তদন্ত করে দেখা উচিত। বর্তমান প্রধান মালা মণ্ডলও সেই দাবি তুলেছেন। একের পর এক অভিযোগ সামনে আসতেই ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়।
বৃহস্পতিবার পাওনা ফেরতের দাবিতে ক্ষুব্ধ মানুষজন অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। প্রথমে অসীমা মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, দলের কেউ তাঁদের নাম ভাঙিয়ে এই কাজ করে থাকতে পারে। তবে পরে তাঁর স্বামী মানিক মণ্ডল পুলিশের তলব পেয়ে সামনে আসেন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। ধাপে ধাপে সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে বিস্ফোরক দাবি করেন, ওপরের নির্দেশে পার্টি কালেকশন বা দলীয় তহবিলের জন্য টাকা নেওয়া হতো। সেই অর্থের একটি বড় অংশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতেও তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযোগকারী জয়ন্তী দাস বলেন, 'ঘর দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছিল। পরে ঘরও পাইনি। টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি'।
এই প্রসঙ্গে অভিযুক্ত মানিক মণ্ডল বলেন, 'পার্টির জন্য টাকা নেওয়া হয়েছে, এটা একদম সত্য কথা। তবে আমি বা আমার স্ত্রী ব্যক্তিগতভাবে নিজেদের পকেটে কোনও টাকা নিইনি। ওপর থেকে স্পষ্ট নির্দেশ ছিল ঘর প্রতি ৫ হাজার টাকা করে পার্টি কালেকশন করার। আমার স্ত্রী অসীমা তখন প্রধান সাহেবের শরণাপন্ন ছিল। দলীয় নির্দেশেই তারা এই কাজগুলো করত। সংগ্রহ করা সমস্ত অর্থ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হতো'।
বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান মালা মণ্ডল বলেন, 'অনেক মানুষের কাছ থেকেই একই ধরনের অভিযোগ পেয়েছি। এমনকি ওনার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, সেটাই চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের