নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR ইস্যু নিয়ে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক উত্তাপের মধ্যেই গাজোল থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, ভোটের আগে রাজনৈতিক লাভের আশায় 'তাড়াহুড়ো করে' SIR চালু করেছে কেন্দ্র। একই সঙ্গে বাংলার মানুষকে আশ্বস্ত করেন তিনি।
বুধবার গাজোলে জনসভা থেকে মুখ্যমন্ত্রী সাফ অভিযোগ করেন যে SIR পুরোপুরিই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পিত রাজনৈতিক চাল। তার কথায়, ' SIR করেছেন অমিত শাহ। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না।' তিনি দাবি করেন, ফেব্রুয়ারিতে লোকসভা নির্বাচনের ঘোষণাকে সামনে রেখেই বিজেপি তিন মাস আগে সুকৌশলে SIR চালু করেছে, যাতে রাজ্য সরকারকে কোণঠাসা করা যায়।
এই ইস্যুকে কেন্দ্র করে বাংলায় বিভ্রান্তি ও উদ্বেগ ছড়ালেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন রাজ্যের মানুষকে। তিনি বলেন, 'কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কারও নাম বাদ যাবে না। ভয় পাবেন না।' তার মতে, SIR-এর অজুহাতে ভোটের আগেই বাংলা দখল করার চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রকে নিশানা করে রীতিমতো কটাক্ষের সুরে তিনি বলেন, ' খুব লোভ না বাংলা দখল করার? মনে রেখো, চালাকির দ্বারা কোনও মহৎ কাজ হয় না। হ্যাংলার দল যতই চেষ্টা করো, বাংলাকে দখল করা যায় না।'
বিজেপির বিরুদ্ধে কড়া রাজনৈতিক বার্তা দিয়ে তিনি আরও বলেন, 'ছারপোকা খাটে থাকে, কামড়ায়। যতক্ষণ না মারছেন, কামড়াবে। ওদেরও রাজনৈতিকভাবে সরিয়ে দিতে হবে, যাতে আর বাংলার ক্ষতি করতে না পারে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের