নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – দিন কয়েক আগে রামনবমীর মিছিলে নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের পাশে হাঁটতে দেখা গিয়েছিল নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিংকে। এরপর থেকে তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে। এবার সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল। সোমবার তৃণমূল ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি।
গত শুক্রবার গারুলিয়ায় রামনবমীর শোভাযাত্রায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে হাঁটতে দেখা যায় সুনীল সিংকে। অর্জুনের পা ছুঁয়ে প্রণামও করেন তিনি। রবিবার বিধানসভা ভিত্তিক নির্বাচনী কমিটি ঘোষণা করেছে তৃণমূল। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে ২০ জনের কমিটি গঠন করেছে ঘাসফুল শিবির। এই কমিটিতে নাম রয়েছে সুনীল সিংয়ের।
কমিটিতে নাম থাকার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ক্ষুব্ধ সুনীল সিং জানিয়েছেন, “ওই কমিটির কী মূল্য আছে? ললিপপ দিয়ে কী লাভ?” নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক আরও জানিয়েছেন, “যে দল বিশ্বাস করে না, সেই দলে থেকে লাভ কী?” সোমবার তৃণমূল ছাড়ছেন বলে স্পষ্ট করেছেন তিনি। তবে অন্য কোনও দলে যাবেন কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সুনীল সিং।
ব্যারাকপুর–দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, “মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতেই পারে। ২০২১-এর আগে অনেক আয়ারাম গয়ারাম আমরা দেখেছি। কারও যদি কোনও অভিমান থাকে সেটা দলের মধ্যে বলাটাই সমীচীন। যাঁরা বাইরে বলেন, তাঁরা দলের ভালো চান না।“
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের