নিজস্ব প্রতিনিধি , নদীয়া - প্রেমিকার নাম ডায়রিতে লিখে আত্মহত্যা যুবকের। নদীয়া জেলার শান্তিপুর থানার নৃসিংহপুর বাবলা বোন এলাকায় এই ঘটনা ঘটার পর চাঞ্চল্য ছড়ায়। অর্পিতা নামের এক তরুণীর উদ্দেশে ডায়রিতে চিরবিদায় লিখে নিজের মনের গোপন কথা জানিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় যুবক।
স্থানীয় সূত্রের খবর , যুবকের নাম বাপন বিশ্বাস , বয়স ৩০। বৃহস্পতিবার ভোররাতে পরিবারের লোকজন হঠাৎ চিৎকার শুনে ছুটে আসেন। তখনই তারা ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাপনকে। তড়িঘড়ি উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই ওই ডায়রি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের লোক জানান , মৃত্যুর আগে বাপন তিন পাতার একটি ডায়রিতে লাল কালি দিয়ে লেখেন নিজের অভিমান আর কষ্টের কথা। সেই ডায়রিতে বারবার উঠে এসেছে অর্পিতা নামের এক তরুণীর উল্লেখ। তাদের সন্দেহ , প্রেমঘটিত টানাপোড়েনই এই চরম পদক্ষেপের কারণ।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের