নিজস্ব প্রতিনিধি , মালদহ - ভোটের আগে মোথাবাড়ি কাণ্ডে কার্যত উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে এবার মাঠে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জনসভা ও রোড শোর মাধ্যমে কর্মী-সমর্থকদের চাঙ্গা করার পাশাপাশি শান্তির বার্তা দিতেই এই কর্মসূচি বলে মনে করা হচ্ছে।
SIR ইস্যু ঘিরে মোথাবাড়ি, কালিয়াচক ও সুজাপুরে সাম্প্রতিক অশান্তির ঘটনায় মালদহ জেলা ইতিমধ্যেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে। মিম নেতার গ্রেফতারির পরেও পরিস্থিতি পুরোপুরি ভাবে স্বাভাবিক হয়নি। এমনকি কোথাও কোথাও পুলিশও হামলার মুখে পড়েছে বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে শনিবার মালদহে একাধিক জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেত্রীর কর্মসূচির তালিকায় রয়েছে মানিকচক, রতুয়া, মালতীপুর ও গাজোল এই চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিটি জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন তিনি। রতুয়া ও মালতীপুরের প্রার্থীদের জন্য যৌথ সভার পরিকল্পনাও রয়েছে। দিনের শেষ কর্মসূচি হিসেবে ইংরেজবাজারে একটি বড় রোড শো করবেন তৃণমূল নেত্রী। স্থানীয় প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে এই মিছিল বিকেল ৩টে নাগাদ শুরু হবে।
রোড শোর রুট হিসেবে রবীন্দ্রমূর্তি থেকে শুরু হয়ে ফোয়ারা মোড়, নেতাজি মোড়, ফুলবাড়ি ও পাকুড়তলা হয়ে কবি সুকান্ত মোড়ে শেষ হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই রোড শো শুধু প্রচারের অংশ নয়, বরং অশান্তির আবহে কর্মীদের মনোবল বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার একটি কৌশল।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের