নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক খুনের প্রতিবাদে টানা দুদিন ধরে অশান্তিতে উত্তাল ছিল বেলডাঙা। রাস্তা - রেল অবরোধ, ভাঙচুর এবং অগ্নিসংযোগে কার্যত বারুদের স্তূপে পরিণত হয় এলাকা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই রবিবার নিহত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়াতে বেলডাঙায় পৌঁছলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।
রবিবার সকালে স্থানীয় তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে আলাউদ্দিনের বাড়িতে যান ইউসুফ পাঠান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। সাম্প্রতিক অশান্তির মধ্যে সাংসদকে এলাকায় না দেখার অভিযোগ উঠেছিল। সে প্রসঙ্গে ইউসুফ স্পষ্ট করে বলেন, তিনি সর্বক্ষণই এলাকায় ছিলেন এবং তৃণমূল স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসুফ পাঠান বলেন, 'যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। দেশের পরিযায়ী শ্রমিকরা সকলে দেশের নাগরিক। রুটিরুজির জন্য হয়ত তাদের বাইরের রাজ্যে যেতে হয়। কিন্তু তাই বলে তাদের উপর এই অত্যাচার চলতে পারে না। আমি নিজে বারবার কেন্দ্রকে চিঠি লিখে এ বিষয়ে সতর্ক করেছি। এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুর পর এখানে ভুল বোঝানো, উসকানি চলেছে সমানে। এখন পরিস্থিতি অনেকটা শান্ত।'
তৃণমূল সাংসদ আরও বলেন, ' আমি বরাবর এখানের মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখি। আমরা সবসময় তৃণমূল স্তরে কাজ করি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারের দেখভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবারের একজনকে সরকারি চাকরি, বাচ্চাদের শিক্ষা এবং অন্যান্য যা সাহায্য লাগে, আমরা সবই করব।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের