নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - চিকিৎসায় ফের সাফল্যের নজির গড়লেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক তথা সমাজসেবী বাবলু বর্মন। কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই শুধুমাত্র ওষুধের মাধ্যমে রোগীর কিডনি থেকে পাথর বের করে দিয়ে আবারও খবরের শিরোনামে উঠে আসলেন তিনি। এই ঘটনায় মেখলিগঞ্জে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জনপ্রতিনিধি হিসেবে রাজনৈতিক ও সামাজিক ব্যস্ততার মাঝেও চিকিৎসক হিসেবে তার এই কৃতিত্বে খুশি এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা মিন্টু সরকার দীর্ঘ দিন ধরে কিডনির পাথরের সমস্যায় ভুগছিলেন। পরীক্ষায় দেখা যায়, তার কিডনিতে বড় আকারের পাথর রয়েছে, যার মধ্যে একটি ছিল ১৩ এমএম ও অন্যটি ৭ এমএম। প্রচলিত অস্ত্রোপচারের ভীতি থেকে মুক্তি পেতে তিনি দ্বারস্থ হন মেখলিগঞ্জের সুপরিচিত চিকিৎসক তথা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মনের। সেখানে চিকিৎসা শুরুর কিছুদিনের মধ্যেই প্রস্রাবের সঙ্গে একে একে মোট ৪টি পাথর বেরিয়ে আসে। এর ফলে বড় ধরনের অপারেশনের হাত থেকে রক্ষা পান ওই ব্যক্তি।

বর্তমানে মিন্টু সরকার সম্পূর্ণ সুস্থ। মঙ্গলবার তিনি ডাক্তারবাবুকে সশরীরে ধন্যবাদ জানাতে মেখলিগঞ্জে আসেন। চিকিৎসকের দাবি, হোমিওপ্যাথিতে সঠিক লক্ষণ ভিত্তিক চিকিৎসা করলে অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। মিন্টু সরকারের ক্ষেত্রেও ওষুধের মাধ্যমেই পাথরগুলো শরীর থেকে বের হয়ে গিয়েছে। এই কৃতিত্বের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথির প্রতি আস্থা আরও বাড়তে শুরু করেছে। চিকিৎসকের অনুগামীরা এই সাফল্যকে তার দীর্ঘদিনের অভিজ্ঞতার জয় হিসেবেই দেখছেন।
মিন্টু সরকার জানান, ‘আমি খুব চিন্তায় ছিলাম পাথরের আকার দেখে। অনেকেই অপারেশনের কথা বলেছিলেন। কিন্তু বাবলু বাবুর চিকিৎসায় অবিশ্বাস্যভাবে আমার কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ ও ওনার কাছে কৃতজ্ঞ। ওনার ওষুধ জাদুর মতো কাজ করেছে, যা আমাকে নতুন জীবন দিল'।
ডাঃ বাবলু বর্মন বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে রোগীর সুস্থতাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষের এই ভরসা আমাকে আগামীতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। হোমিওপ্যাথির মাধ্যমে অস্ত্রোপচার এড়িয়েও যে জটিল রোগ নিরাময় সম্ভব, মিন্টু বাবুর ঘটনা তা আবারও প্রমাণ করল। সাধারণ মানুষের সেবায় নিজেকে এভাবেই নিয়োজিত রাখতে চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের