নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টানা ৫ ঘণ্টা রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ বিস্তীর্ণ এলাকা। গাড়ি , বাইক সহ ডুবে যাচ্ছে মানুষ। ব্যাহত জনজীবন। অফিসাত্রীদের ভোগান্তি চোখে পড়েছে। জলে ডুবে গেছে বহু দোকান গ্যারেজ সহ বাড়ি। তবে মানুষের ভোগান্তি সহ নাজেহাল পশুরাও। আশ্রয়হীন বহু অবলা পশু। থাকার জায়গা তো দুর যেদিকেই তাক্কাছে শুধুই জল।

গরু , ছাগল , কুকুর , বিড়াল ভগবানের সন্তান এরাও। এমনিতেই নিত্যদিন রাস্তায় মানুষের অবহেলায় দিন কাটাতে হয়। এদিক থেকে তাড়া খেলে ওদিকে যেতে হয়। গুটিকয়েক ভাল মানুষের মধ্যে অধিকাংশই অবহেলা করে তাদের। আজ তাদের অবস্থা চোখে দেখা যাচ্ছে না। বৃষ্টিতে জলের তলায় তারাও। একটু ফাঁকা জায়গা পেলেই উঠে আসার চেষ্টা করছে ডাঙায়। কিছু ভাল মানুষ তাদের বারান্দায় যতটা সম্ভব কুকুর বিড়ালের আশ্রয় দিয়েছেন। আবার কিছু গরু সকালবেলা গোয়াল থেকে হাঁটতে বেরোয়। তাদের অবস্থা ভীষণই শোচনীয়। চারিদিকে জলের জেরে হারিয়ে গেছে তাদের চেনা রাস্তা।

অনেক কুকুর , বিড়াল সাধারণ মানুষের বাড়ির ছাদে উঠে বসে আছেন। এই বন্যা পরিস্থিতির মধ্যে কিভাবে খাবার যোগাবে তারা জানেনা কেউই। মানুষের বাড়িতে তো তাও কিছু খাবার মজুত থাকে তবে তারা কি করবে কিভাবেই বা যোগান দেবে ভাবলেই যেন কষ্টে বুক ফেটে যায়। কিছু ভাল মানুষের প্রচেষ্টায় যদি তারা একটু খাবার পায়। এই সময় মানবিকতা দেখিয়ে এগিয়ে আসেন অনেকেই। তবে জানা নেই এখনও অবধি তাদের কি অবস্থা। কিছু পশুরা খাবার পেলেও অধিকাংশই আজ বঞ্চিত। ছোট্ট একটি জায়গার মধ্যে বসে আছেন তারা। কেউ সাহায্য করছেন আবার কেউ চলে যাচ্ছেন মুখ ফিরিয়ে। তাদের চোখে শুধুই খিদে আর ভয়। ভালবাসা তো অনেক দূর।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের