নিজস্ব প্রতিনিধি , হুগলী - অসুস্থ বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছালেন তৃণমূল বিধায়ক। ঘটনাকে ঘিরে চুঁচুড়া এলাকায় দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মানবিক দৃষ্টান্তের পাশাপাশি রাজনৈতিক টানাপোড়েন আবারও সামনে এল জেলার রাজনীতিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বাচ্চু বিশ্বাস দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে চুঁচুড়া সদর হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করতে হয়। বুধবার তাঁর বর্তমান পরিস্থিতির খোঁজ নিতে হাসপাতালে যান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট এবং কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা ঘোষ মাঝি।

অসিত মজুমদার বলেন, 'আমার কাছে রাজনীতির থেকে মানবতা বড়। আমি আগে বিধায়ক, তারপর দলের কর্মী। ২০২১ সালে নির্বাচনে জয়ের পর অনেক বিজেপি সমর্থক ভয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে তাঁদের ফিরিয়ে এনেছি। কোথাও সিপিআইএম-এর পার্টি অফিস দখল হয়ে গেলে সেটিও পুনরুদ্ধার করে সংশ্লিষ্টদের হাতে তুলে দিয়েছি। এখানে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই'।
এদিকে বাচ্চু বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস জানান, 'আমার স্বামী প্রায় ১ বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন। বাইরে বহু চিকিৎসকের পরামর্শও নেওয়া হয়েছে। সম্প্রতি শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। বিধায়ক এসে খোঁজ নেওয়াটা অবশ্যই ভালো উদ্যোগ। তবে এখনও পর্যন্ত জেলার কোনও বিজেপি নেতা বা কর্মী তাঁর শারীরিক পরিস্থিতি জানতে আসেননি'।
জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, 'দলের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ করে তাঁদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়েছে। রোগীকে কল্যাণী এইমস-এ ভর্তি করানোর পরামর্শও দেওয়া হয়েছিল। বিধায়কের এলাকাতেই বহু মানুষ অসুস্থ, তাঁদের সবার খোঁজ কি তিনি নেন? এখন এখানে এসে তিনি রাজনৈতিক ফায়দা তোমার চেষ্টা করছেন'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের