নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিনে পুলিশ ও সরকারের তরফ থেকে একগুচ্ছ কর্মসূচি সহযোগিতা লক্ষ্য করা গেছে। এবার দ্বিতীয় দিনেও মানবিকতার পরিচয় দিল জেলা পুলিশ। ছাত্রীকে বাড়ি থেকে তুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল তারা। ঘটনায় প্রশংসা কুড়িয়েছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি গ্রামের। মা অসুস্থ থাকায় পরীক্ষা কেন্দ্রে আসতে পারছিলেন না ওই ছাত্রী। মায়ের সঙ্গেই পরীক্ষা কেন্দ্রে আসতেন। তবে একা আসতে অসুবিধের সম্মুখীন হন। এরপর খবর পেতেই তৎপরতার সঙ্গে ছাত্রীকে বাড়িতে হাজির হয় পুলিশ আধিকারিক সাকবির আহমেদ। পহলানপুর উচ্চ বিদ্যালয় সেন্টারের সামনে থাকা এক পুলিশ আধিকারিক নিজে ছাত্রীর বাড়ি গিয়ে তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এলেন।
পুলিশ বাড়িতে যেতেই কিছুটা চমকে যায় ওই ছাত্রী। তখন পুলিশ সবটা বলে তাকে কেন্দ্রে পৌঁছে দেয়। মায়ের দেখাশোনা করার আশ্বাস দেয়। এরপর পরীক্ষা কেন্দ্র থেকে ফের তাকে বাড়িতে দিয়ে যায় ওই পুলিশ আধিকারিক। অফিসার নয় একজন বাবার মত দায়িত্ব পালন করলেন তিনি। এই মানবিক উদ্যোগের জেরে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন স্থানীয়রা। পরীক্ষা শেষে পুলিশ আধিকারিককে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ওই ছাত্রী-সহ তার মা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের