নিজস্ব প্রতিনিধি , মালদহ - SIR পর্বের কাজের চাপ ঘিরে ফের উঠল গুরুতর প্রশ্ন। অসুস্থতা সত্ত্বেও কাজের বোঝা থেকে রেহাই মেলেনি এমনই অভিযোগের মাঝে বুধবার ভোররাতে মৃত্যু হল এক BLO-র। SIR এর অতিরিক্ত চাপই মৃত্যুর কারণ, দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।
মৃত BLO র নাম সম্পৃতা চৌধুরী সান্যাল। তিনি মালদহের ইংরেজবাজার পুরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকার বাসিন্দা। পেশায় একজন আইসিডিএস কর্মী ছিলেন। পাশাপাশি তিনি ইংরেজবাজার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১৬৩ নম্বর বুথের বিএলও হিসেবে SIR এর কাজ সামলাচ্ছিলেন। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সম্পৃতা। মৃতার স্বামীর দাবি, চিকিৎসক বিশ্রামের পরামর্শ দিলেও SIR এর কাজের প্রবল চাপের কারণে বিশ্রাম নেওয়া সম্ভব হয়নি।
তীব্র শীত, অসুস্থ শরীর এবং নিরন্তর কাজ সব মিলিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়। বুধবার ভোররাতে আচমকাই তার মৃত্যু হয়। খবর পেয়েই মৃতার বাড়িতে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের কারণেই বহু বিএলও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন এবং তার পরিণতি মারাত্মক হচ্ছে।
তবে এই অভিযোগ মানতে নারাজ বিজেপি। দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ' যেকোনও মৃত্যু অত্যন্ত দুঃখজনক। কিন্তু সব মৃত্যুর জন্য নির্বাচন কমিশন বা SIR-কে দায়ী করলে চলবে না। তৃণমূলের জনপ্রতিনিধিরাও অনেক সময় BLO-দের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেন।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের