নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে বাজারে নেমে পড়লেন জামালপুরের বিধায়ক অরুণ হালদার। বিডিও সহ পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাজার পরিদর্শন করে বিক্রেতা সহ ক্রেতাদের সঙ্গে কথা বলেন তিনি। অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার জামালপুর সবজি বাজারে অভিযান চালান জামালপুরের বিধায়ক অরুণ হালদার। তার সঙ্গে ছিলেন বিডিও পার্থ সারথী দে সহ জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ নস্কর। সম্প্রতি সবজির দাম বৃদ্ধির অভিযোগ সামনে আসার পরিপ্রেক্ষিতেই এই অভিযান বলে জানান বিধায়ক। বাজারে ঘুরে তিনি একদিকে যেমন সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন, তেমনই সবজি বিক্রেতাদের কাছ থেকেও বিভিন্ন সবজির বর্তমান সহ ১ মাস আগের দাম সম্পর্কে খোঁজ নেন।
অরুণ হালদার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রত্যেক বিধায়ককে নিজের এলাকার বাজার পরিদর্শন করতে বলা হয়েছে। যাতে সাধারণ মানুষ অযথা বেশি দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে বাধ্য না হন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, কেউ যেন অতিরিক্ত দাম না নেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, কোনও ব্যবসায়ীকে কোনও ধরনের চাঁদা দিতে হবে না। তারা নির্ভয়ে ব্যবসা করতে পারবেন।
বাজার পরিদর্শনের পর বিধায়কের দাবি, জামালপুর বাজারে আদা ছাড়া অধিকাংশ সবজির দাম নিয়ন্ত্রণেই রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের নজরদারির অভিযান চলবে। বাজারে উপস্থিত সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানান।
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের