নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - SIR কাজের চাপে রাজ্যে একের পর এক BLO র মৃত্যু অব্যাহত। এবার SIR এর কাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল BLO জাকির হোসেনের। বৃহস্পতিবার রাতে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় তার। অতিরিক্ত কাজের চাপে মানসিক উদ্বেগই মৃত্যুর কারণ, অভিযোগ পরিবারের।
মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা জাকির হোসেন পেশায় ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক। পাশাপাশি তিনি কান্দি বিধানসভা কেন্দ্রের দীঘা অঞ্চলের ১৪ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার রাতে ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত নথিপত্র আপলোড করার কাজ চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা।
পরিবারের অভিযোগ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এনুমারেশন ফর্ম জমা দিতে হবে এই চাপেই মানসিক উদ্বেগ বাড়ছিল তার। প্রায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত সার্ভারে ফর্ম আপলোড করতে বসে থাকতেন তিনি। সকালেই আবার বেরোতে হত SIR এর কাজে। দিন-রাতের লাগাতার চাপ তার শারীরিক অবস্থার অবনতি ঘটাচ্ছিল। জাকিরের মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে BLO দের অতিরিক্ত কাজের চাপ এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও স্বাস্থ্য-সুরক্ষার বিষয়ে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের