নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - নির্ধারিত অঙ্কের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করায় বিক্ষোভ দেখাল পরীক্ষার্থীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের বার্নপুরে। খবর ছড়িয়ে পড়তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানে এডমিট কার্ড বিতরণ চলছে। অভিযোগ, মহাত্মা গান্ধী হাই স্কুলে প্রবেশপত্র নিতে এসে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৯০ টাকা দাবি করা হয়। কারণ জানতে চাইলে কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয় না। এমনকি বিনিময়ে কোনও রশিদও দেওয়া হচ্ছে না বলে দাবি পরীক্ষার্থীদের।

পাশাপাশি বিদ্যালয়ের পঠনপাঠন নিয়েও ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা। অভিযোগ, স্কুলে শিক্ষক সংখ্যা কম। যাঁরা আছেন, তাঁরাও নিয়মিত ক্লাস নেন না। কোনও শিক্ষকের কাছে পাঠদানের অনুরোধ জানালে হেড স্যারের সঙ্গে কথা বলতে বলা হয়। অথচ প্রধান শিক্ষকই প্রতিদিন স্কুলে আসেন না। তাই বেশিরভাগ ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসতে আগ্রহ হারাচ্ছে বলে দাবি।
এ বিষয়ে পরীক্ষার্থী অঞ্জলী কুমারী সাউ জানায়, 'ফর্ম ফিলাপের সময় ২৫০ টাকা ধার্য ছিল। উপস্থিতি কম থাকায় জরিমানা হিসেবে আরও ১৫০ টাকা দিতে হয়েছে, যা আমরা দিয়েছি। এখন বাড়তি অর্থ চাওয়ায় প্রশ্ন তুললে বলা হয়, নিতে হলে নাও, নাহলে চলে যাও। আমার অন্য স্কুলের বন্ধুদের জিজ্ঞেস করে জেনেছি, এরকমভাবে কোনও টাকা নেওয়া হয়নি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের