নিজস্ব প্রতিনিধি , হাওড়া - মাত্রাতিরিক্ত ঋণের বোঝা, লাগাতার মানসিক অত্যাচার! সহ্য করতে না পেরে শেষমেশ গলায় ফাঁস লাগিয়ে জীবনের ইতি টানলেন রাকেশ চন্দ্র। মৃত্যুর আগে মোবাইলে রেকর্ড করে রেখে গেলেন এক হৃদয়বিদারক বার্তা। ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ভিডিওতে রাকেশ জানান, এক স্থানীয় চিকিৎসকের কাছ থেকে তিনি মাত্র পাঁচ লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু পরে তাঁর কাছে ২৫ লাখ টাকা দাবি করা হয়। টাকার এই অস্বাভাবিক তাগাদায় প্রতিদিন ফোনে চলছিল চাপ ও হুমকি। রাকেশ অনুরোধ করে গিয়েছেন, “মা ও বোনকে যেন কেউ বাড়ি থেকে তাড়িয়ে না দেয়, বোনের বিয়ের ব্যবস্থা যেন হয়।” রাতের অন্ধকারে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মানুষ।

স্থানীয় বাসিন্দা আনিসুর রহমান মিদ্দে জানান, রাকেশ চন্দ্র সরকারি প্রকল্পে কাজ করেছিলেন । কিন্তু কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত সেই টাকা ফেরত দেয়নি। রাকেশকে বিভিন্ন ভাবে ফোনে হুমকি দেওয়া হতো। আমরা চাই দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।”

অভিযুক্ত চিকিৎসক কাশী মাইতি দাবি করেছেন, “রাকেশ ২৫ লাখ টাকা ধার নিয়েছিল, আমি শুধু আমার প্রাপ্য টাকা ফেরত চেয়েছি, কোনোরকম চাপ দিইনি ।”

এদিকে, রাকেশের পরিবারের অভিযোগ একেবারেই অন্যরকম। তাদের কথায়, চার বছর আগে রাকেশ একটি বড় প্রকল্পে কাজ করেছিলেন, কিন্তু প্রায় ১৮ লাখ টাকার পেমেন্ট তিনি পাননি। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে সেই টাকা আটকে রেখেছে। কাজের টাকা আটকে থাকা ও ঋণের টাকা শোধের তাগিদে মানসিক চাপে দিন দিন ভেঙে পড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত এই মানসিক যন্ত্রণাই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। পরিবারের আবেদন, “যারা রাকেশকে মানসিকভাবে চাপে ফেলেছে, পুলিশের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।” স্থানীয় মানুষও একবাক্যে দোষীদের শাস্তির দাবি তুলেছেন।

রাকেশের মা রাখি চন্দ্র জানান, আমার ছেলে ডাক্তারবাবুর বাড়িতে প্রমোটিংয়ের কাজ করেছিল । আমার ছেলে আমায় বলেছিল ৫ লাখ টাকার বিনিময় বারবার ফোন করে হুমকি দিত। অথচ ডাক্তারবাবুর দাবি আমার ছেলে নাকি ২৫ লাখ টাকা ধার নিয়েছে। যদিও আমি সঠিক জানিনা ।ছেলের ওপর প্রচণ্ড চাপ ছিল। আমি শুধু চাই যারা দায়ী, তাদের শাস্তি হোক।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের