নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - হাইস্কুলে সরকারি নির্দেশ অমান্য করে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন শুরু হয়েছে। সোমবার এই ইস্যুতে AIDSO-এর পক্ষ থেকে বহরমপুরের একটি হাইস্কুল গেটের সামনে বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলনকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গোয়ালজান রিফিউজি হাই স্কুলে। সরকারি নির্দেশ অনুযায়ী প্রতিটি সরকারি স্কুলে ছাত্রভর্তি ফি নির্ধারিত রয়েছে ২৪০ টাকা। কিন্তু অভিযোগ, গোয়ালজান রিফিউজি হাই স্কুলে ছাত্রছাত্রীদের কাছ থেকে ৬০০ টাকা করে ভর্তি ফি নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধেই ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।
ভর্তি হওয়া এক ছাত্রের অভিভাবক জানান, "আমাদের মতো গরিব মানুষের পক্ষে ৬০০ টাকা ভর্তি ফি দেওয়া খুব কঠিন। আগের বছরের থেকে এইবারে আরো ১০০ টাকা বেশি নেওয়া হয়েছে। সরকারি স্কুলে কম খরচে পড়াশোনার আশায় ছেলে-মেয়েকে এখানে ভর্তি করতে এসেছিলাম। কিন্তু এত টাকা চাইলে অনেকেই ভর্তি করাতে পারবে না। প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টা দেখে ব্যবস্থা নেওয়া হোক।”
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বিশ্বাস জানান, “ভর্তি ফির বাইরে ইলেকট্রিক বিল, সরস্বতী পুজো, পার্শ্বশিক্ষকদের বেতন-সহ একাধিক খরচ রয়েছে, যেগুলির জন্য সরকারিভাবে কোনও বরাদ্দ মেলে না। তারপর আমরা স্কুলের টাকা থেকে নাইট গার্ড রেখেছি কিছুদিন হল। এই কারণেই বাধ্য হয়ে আলাদা করে ভর্তি ফি বাড়াতে হয়। তবে কোনও দুস্থ ছাত্রছাত্রী থাকলে সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের