নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - একটি ছোট ঘটনা। তার জেরেই রাগারাগি থেকে বড় ক্ষতি। রাগে ভেঙে ফেলা হলো অবসরপ্রাপ্ত জীবনবীমা নিগমের কর্মকর্তা তপন মজুমদারের চার চাকা গাড়ির সামনের কাঁচ। এই ঘটনাকে ঘরেই এখন চলছে জোরদার অভিযোগ উঠেছে এক অটো চালকের বিরুদ্ধে।

সূত্রের খবর, শনিবার দুপুর ১টার দিকে তপন মজুমদার রক্তের রিপোর্ট নেওয়ার জন্য হাসপাতালে আসেন। রিপোর্ট নেওয়ার পর গাড়ি ঘোরাতে গিয়ে সামান্য আঘাত লাগে একটি অটোকে। এই ঘটনার জেরে অটো চালক প্রতিশোধ হিসেবে তপন বাবুর গাড়ির সামনের কাঁচ ভেঙে দেন এবং গাড়ির বোনেটেও ক্ষতি করেন বলে অভিযোগ। তপন মজুমদার বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজের ভিত্তিতে বিধাননগর ফাঁড়ির পুলিশ অভিযুক্ত অটো চালকের সন্ধান করতে শুরু করেছে।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। পুলিশ অভিযান চালাচ্ছে এবং আশা করা হচ্ছে খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

গাড়ির মালিক তপন কুমার মজুমদার জানান, “ হসপিটাল থেকে বেরোনোর একদম গেটের মুখে অটোটি দাঁড়িয়েছিলো। গাড়ি ঘোরানোর সময় সামান্য ধাক্কা লাগে। তবে আমি তক্ষনাৎ ক্ষমাও চাই, তার পরেও এমন অমানবিক আচরণ কেন? ক্ষতিপূরণ চাইলে নিশ্চয়ই পেত। তবে আমি অবশ্যই থানায় অভিযোগ দায়ের করব।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের