68e7dbff63a46_b4999c3f-a4f6-4322-a7f1-912a9d29cf0e
অক্টোবর ০৯, ২০২৫ রাত ০৯:৩০ IST

অত্যাচারের জেরে মর্মান্তিক পরিণতি! স্বামীর নির্যাতনে মৃত্যু মা ও পুত্রের

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘদিন যাবৎ মানসিক ও শারীরিক নির্যাতন। পরিণতি, স্ত্রী ও পুত্রের মৃত্যু। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্বামী। অভিযোগ, এক গৃহবধূ ও তাঁর কিশোর পুত্রকে ক্রমাগত অপমান, গালিগালাজ ও মানসিক অত্যাচার চালাতো পরিবারের কর্তা। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষমেশ প্রাণ হারাল দু’জনই। হৃদয়বিদারক এই ঘটনায় শোক ও ক্ষোভ ছড়িয়েছে চারিদিকে।

জেলা আদালত, নদীয়া 

পুলিশ সূত্রে খবর , ঈশ্বরচন্দ্রপুর এলাকার মানিক মজুমদারের মেয়ে পাপিয়া মজুমদারের সঙ্গে ১৬ বছর আগে তাতলা নতুনপাড়ার প্রবীর বিশ্বাসের বিবাহ হয়। তাঁদের একমাত্র ছেলে প্রলয় বিশ্বাসের বয়স মাত্র ১৫ বছর। অভিযোগ, বিবাহের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা নানা অছিলায় পাপিয়ার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন। সংসারের শান্তির জন্য এতদিন মুখ বুজে সব সহ্য করেছিলেন তিনি।

ধুবুলিয়া থান 

চলতি মাসের ৬ অক্টোবর, লক্ষ্মীপুজোর আয়োজনের মধ্যেই ঘটে বিপর্যয়। অভিযোগ, সেদিন স্বামী প্রবীর বিশ্বাস নিজের ছেলে প্রলয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও অপমান করেন। বাবার এমন আচরণ সহ্য করতে না পেরে প্রলয় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। মায়ের কাছে খবর পৌঁছাতেই তিনিও মানসিকভাবে ভেঙে পড়ে একইভাবে বিষপান করেন।

দুজনকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের কৃষ্ণনগর শক্তিনগর ও পরে কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষমেশ মৃত্যু হয় মা পাপিয়া ও পুত্র প্রলয়ের। এরপর মৃতার মা মীরা মজুমদার লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে পাপিয়ার স্বামী প্রবীর বিশ্বাসকে এবং বৃহস্পতিবার তাকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে পেশ করে।

অভিযুক্ত স্বামীকে গ্রেফতার 

স্থানীয়দের দাবি, এই পরিবারের অশান্তি বহুদিনের। প্রায়ই ঝগড়ার শব্দ শোনা যেত বাড়ি থেকে। পাপিয়ার মৃত্যু যেন সেই নীরব যন্ত্রণার শেষ ছবি।

আরও পড়ুন

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

রাতারাতি মালিক ১০০ কোটি টাকার , রহস্যময় ব্যালেন্সে আতঙ্কে দিনমজুরের পরিবার
আগস্ট ০২, ২০২৬

রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার

নুঙ্গি স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান , বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল শতাধিক অবৈধ দোকান
আগস্ট ০২, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়

সবজির আগুন দাম নিয়ন্ত্রণে রাজ্যজুড়ে অভিযান , বাজারে হানা ইবি সহ পুলিশের
আগস্ট ০২, ২০২৬

অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ

সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা , উচ্ছ্বসিত বন দফতর
আগস্ট ০২, ২০২৬

গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের